বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২ মার্চ) জেলা জামায়াতের কার্যালয়ের সামনে এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ৩৬টি ছাগল ও ৭টি টিউবওয়েল বিতরণ করা হয়।
জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলাওয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে দেলাওয়ার হোসেন বলেন, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। ঠাকুরগাঁও সদর উপজেলাবাসীর সুখে-দুঃখে আগেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা সকল ধর্মের মানুষ একে অপরের পরিপূরক হিসেবে শান্তিতে বসবাস করতে চাই।
তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। কে কী সমালোচনা করল তাতে কান না দিয়ে আর্তমানবতার সেবায় জনগণের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
অনুষ্ঠানে জামায়াতের জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গবাদিপশু ও টিউবওয়েল পেয়ে অসহায় পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...