বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রী জানান, টেলিফোনে আলাপকালে দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়।
জবাবে কুয়েত, বাহরাইন ও কাতারের প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন যে, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রবাসীদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...