Logo Logo

বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১


Splash Image

বাকেরগঞ্জে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ২ নং চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০) মারাত্মকভাবে আহত হয়েছেন। গতকাল ২ মার্চ (সোমবার) রাত ৯টার দিকে চরাদী ইউনিয়নের হলতা বাজার থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, ফাহাদ যখন বাজার থেকে ফিরছিলেন, তখন একদল সন্ত্রাসী তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত ফাহাদের বাবা কামাল হোসেন জানান, ডিস ব্যবসাকে কেন্দ্র করে একটি মামলার বাদীর সাথে তার ছেলে থানায় গিয়েছিল। অন্যায়ের প্রতিবাদ করায় এবং ওই মামলার সংশ্লিষ্টতার জেরে পরিকল্পিতভাবে ফাহাদের ওপর এই হামলা চালানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিস ব্যবসা নিয়ে দুপক্ষের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে কাজী রিয়াজ নামে একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ আরও জানায়, এই হামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...