বিজ্ঞাপন
নিহত রাজু কোতয়ালী থানার কুটিবাড়ী, স্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটি বাড়ীর বাসিন্দা। তার পিতার নাম বাবলু কসাই।
সোমবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় তার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা আদায় নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফরিদপুরের চিহ্নিত মাদকসম্রাজ্ঞী শিল্পীর মেয়ের জামাই হৃদয়সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর রাত ১১টা ৩০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...