Logo Logo

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন


Splash Image

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন নির্ধারিত থাকলেও সাধারণ মানুষের ঈদযাত্রা সহজ করতে তা আরও বাড়তে পারে। বুধবার (০৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


বিজ্ঞাপন


পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী সরকার ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে। তবে মাঝে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ২৪ ও ২৫ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের দীর্ঘ ছুটি ভোগ করার সুযোগ পাবেন। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটিও রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এক বা একাধিক দিন ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতি বছরই সরকার ঈদের আগে বা পরে নির্বাহী আদেশে ছুটি বাড়িয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম না হওয়ার সম্ভাবনা প্রবল।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে। সেই হিসেবে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সবকিছুই নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।

মন্ত্রিসভার আসন্ন বৈঠকে ছুটির প্রস্তাব অনুমোদিত হলে সাধারণ মানুষের জন্য এবারের ঈদ আনন্দ দীর্ঘায়িত হবে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির খবর হয়ে দাঁড়াবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...