বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কোতয়ালী থানাধীন মুন্সিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে মুন্সিবাজারের ‘চুইঝাল হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর সামনে একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় ‘গোল্ডেন লাইন’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম তাসলিমা খাতুন (৪৬)। তিনি মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত আবু তালেব খন্দকারের মেয়ে।
র্যাব জানায়, তাসলিমা খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে র্যাব নিশ্চিত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...