বিজ্ঞাপন
রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে এক হাজারের বেশিবার হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যে নিহতের সংখ্যা প্রায় ৮০০ ছুঁইছুঁই। তবে সংঘাতের তীব্রতার কারণে হতাহতের এই সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
মঙ্গলবারও ইরানের রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় শহর কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানেও নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হামলার শিকার এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দল। তবে মুহুর্মুহু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে অনেক স্থানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের কৌশলগত ও সামরিক অবস্থানগুলো ধ্বংস করার লক্ষ্যেই এই নজিরবিহীন অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বজুড়ে এখন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সূত্র: এএফপি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...