ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
বিজ্ঞাপন
সম্প্রতি জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে ‘‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’’ গ্রহণের ইঙ্গিত দেয়। ইউরোপীয় দেশগুলোর এমন অবস্থানের পরিপ্রেক্ষিতেই তেহরান এই কড়া প্রতিক্রিয়া জানালো।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, ইউরোপীয় দেশগুলোর এ ধরনের কোনো পদক্ষেপ সরাসরি যুদ্ধের শামিল হবে। ইরানের বিরুদ্ধে গৃহীত যেকোনো পদক্ষেপকে হামলাকারী দেশগুলোর (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে।
বাঘাই আরও স্পষ্ট করে বলেন, যদি ইইউভুক্ত কোনো দেশ এই সংঘাতে জড়ায়, তবে একে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে। এর ফলে উদ্ভূত পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা যখন চরমে, তখন ইরানের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইইউ দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়লে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...