বিজ্ঞাপন
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর হামলা আগামীতে আরও তীব্রতর হবে। যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা এই বাহিনী সতর্ক করে বলেছে, হামলাকারী দেশ দুটির জন্য ভবিষ্যতে আরও অধিক ‘জাহান্নামের দরজা’ উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিশেষ ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শত্রুদের জন্য সামনে আরও ভয়াবহ এবং ক্রমাগত শাস্তিমূলক ব্যবস্থা অপেক্ষা করছে। তিনি স্পষ্ট করে জানান, ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ।
আলী মোহাম্মদ নাইনি তার বক্তব্যে বলেন, “শত্রুদের একের পর এক শাস্তিমূলক হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর মুহূর্তের মধ্যে জাহান্নামের দরজাগুলো আরও বেশি করে উন্মুক্ত হতে থাকবে।”
আইআরজিসির এই কঠোর অবস্থানের পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে ইরানের শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর আইআরজিসির এই পাল্টা আঘাতের ঘোষণা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে এবং শত্রুপক্ষকে চরম শিক্ষা দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই হুঁশিয়ারির পর রণক্ষেত্রে দুই পক্ষের পাল্টাপাল্টি বড় ধরনের সামরিক পদক্ষেপের আশঙ্কা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...