Logo Logo

ওড়াকান্দির মেলা শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ডা.বাবর


Splash Image

ঐতিহ্যবাহী ওড়াকান্দি ঠাকুর বাড়ীর মহাবারুণী মেলা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজনের আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর।


বিজ্ঞাপন


মঙ্গলবার কাশিয়ানী উপজেলার মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। প্রতি বছর গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের পবিত্র তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দি-তে তিন দিনব্যাপী মহাবারুণী মেলা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে লাখো মানুষ এ মেলায় অংশ নিয়ে পূজা-অর্চনা ও পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংসদ সদস্য ডা. কেএম বাবর জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে সঙ্গে নিয়ে ঠাকুরবাড়ি এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, “এই মেলা আমাদের সবার মেলা। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে যা যা করণীয়, আমরা তা করবো। প্রতিবারের তুলনায় এবার আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলা উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হবে। মেলা চলাকালীন সময়ে আমি আবার এখানে আসবো।”

তিনি আরও জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মেলা আয়োজনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের বর্তমান প্রধান সুব্রত ঠাকুর হিল্টু, গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এম মাহবুব আলী সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী মহাবারুণী মেলা সম্পন্ন হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...