বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শেফালি আক্তার ও সুমি আক্তার নামে দুই নারীকে দালালির অভিযোগে প্রমাণসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে কর্তৃপক্ষের নজরে আসে। বিভিন্ন সূত্র থেকে এ বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান পরিচালনা করা হলে দুই নারী দালালকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ রোগীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...