Logo Logo

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৯ হাজার ২১৪ টাকা


Splash Image

টানা ৬ দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বেড়েছে এবং ১৩ বার কমানো হয়েছে। উল্লেখ্য যে, বিগত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি এবার কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম মোট ২২ বার সমন্বয় করা হলো, যার মধ্যে ১৪ বার বেড়েছে এবং ৮ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে দাম বেড়েছিল ১০ বার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...