Logo Logo

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত : প্রণয় ভার্মা


Splash Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও বিস্তৃত ও গতিশীল করাই এখন নয়াদিল্লির প্রধান লক্ষ্য।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়াই ভারতের মূল উদ্দেশ্য। বিশেষ করে উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জনমুখী সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। ভারত চায় বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করতে।

বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ভারতের কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। প্রণয় ভার্মা উল্লেখ করেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সবসময় সমর্থন করে।

তিনি আরও বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই সুসম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ বন্ধনকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...