বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা বর্ষণ করেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী।
এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন, যাদের মধ্যে ১০০ জন শিশু রয়েছে। হারানা জানিয়েছে, বোমাগুলো ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে আঘাত হেনেছে।
সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, ইরান থেকে হতাহতের অসংখ্য তথ্য প্রতিনিয়ত আসছে। বর্তমানে সেসব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। যুদ্ধ পরিস্থিতির কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : বিবিসি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...