Logo Logo

বৈঠক ভালো হয়েছে : পল কাপুর


Splash Image

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি আলোচনা সফল হয়েছে বলে জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের পক্ষ থেকে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয়। বিশেষ করে অস্ত্র কেনাকাটাবিষয়ক চুক্তি 'আকসা' (ACSA) এবং সামরিক তথ্য বিনিময় ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি 'জিসোমিয়া' (GSOMIA) নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সরাসরি উত্তর দেননি। শুধুমাত্র "বৈঠক ভালো হয়েছে" বলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।

সফরসূচি অনুযায়ী, পল কাপুর আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও পৃথক বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় তিনি একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...