বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস এম জিলানী উপস্থিত সকলের উদ্দেশে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সবসময়ই ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করবেন।
তাকে নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তায় তিনি আমৃত্যু পাশে থাকবেন। কোটালীপাড়ার এই সুন্দর আয়োজনে তাকে অতিথি হিসেবে সম্মানিত করায় তিনি আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান।
সংসদ সদস্য আরও উল্লেখ করেন যে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোটালীপাড়াবাসী তাকে ভোট দিয়ে ঋণী করেছেন। এখন তিনি সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চান। তার মূল লক্ষ্য হলো কোটালীপাড়াকে একটি মাদকমুক্ত ও আধুনিক মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করা।
মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ধর্মীয় আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। বক্তারা এস এম জিলানীর নেতৃত্বে কোটালীপাড়ার সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...