Logo Logo

পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হচ্ছেন সরফরাজ, বাংলাদেশ সিরিজ দিয়ে শুরু হতে পারে দায়িত্ব


Splash Image

পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভি।


বিজ্ঞাপন


জিও নিউজ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সংবাদমাধ্যমটির ধারণা, এই সিরিজ দিয়েই পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করতে পারেন সরফরাজ। সামা টিভিও জানিয়েছে, লাল বলে দলের শক্তি বাড়াতে সরফরাজকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদটি শূন্য পড়ে আছে। আযহার মাহমুদ গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তবে পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার মেয়াদ শেষ হয়।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে সব সংস্করণে সহকারী কোচ হিসেবে নিয়োগ পান আজহার মাহমুদ। সাদা বল ও লাল বল—দুই সংস্করণের দল নিয়েই কাজ করেন তিনি। টেস্ট দলের দায়িত্বে থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে পাকিস্তান।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, দ্বিতীয় টেস্ট ১৬ মে। তার আগে মার্চে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি।

বিসিবির ঘোষণা অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...