Logo Logo

নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতি সভা


Splash Image

আগামী ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে নড়াইলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দিবসটির কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় আসন্ন নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনার পাশাপাশি এ বছরের প্রতিপাদ্যকে সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নড়াইলে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বিশেষ আলোচনা সভা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা সফল নারীদের ‘জয়িতা’ সম্মাননা প্রদান করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল পর্যায়ের নারীদের সম্পৃক্ত করতে এবারের আয়োজনে বিশেষ বৈচিত্র্য রাখা হচ্ছে।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী নেত্রীরা সভায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...