Logo Logo

গোপালগঞ্জে টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্সের মাধ্যমে ট্রাক সেলে এই কার্যক্রম পরিচালিত হয়।

সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে টিসিবি সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করছে। ট্রাক সেল থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১৫ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা), ১ কেজি ছোলা (৬০ টাকা) এবং ৫০০ গ্রাম খেজুর (৮০ টাকা) কেনার সুযোগ পাচ্ছেন।

পণ্য কিনতে আসা হরিদাসপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম শেখ জানান, বাজারের তুলনায় অনেক কম দামে পণ্য পেয়ে তার পরিবারের ৫৯০ টাকা সাশ্রয় হয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

ডিলার শরিফুল ইসলাম জানান, বুধবার সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত নিম্নআয়ের প্রায় ৪০০ পরিবারের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা আলী আকবর খান জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ট্রাক সেল কার্যক্রম আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। সরকার নির্ধারিত ২০ দিনের এই কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের রমজানের প্রস্তুতি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...