Logo Logo

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান দিমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুমন সরকার।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের সদস্য ও উপদেষ্টা মণ্ডলীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রশিদ, ইয়ানুর আক্তার ও বিদ্যুৎ সরকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোরসালিন তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শায়লা রহমান শিখা ও মো. আহসানউল্লাহ সরকার। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সাইফুল ইসলাম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজান উদ্দিন মাসুদ।

নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান দিমন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে চাই। একাডেমিক, সামাজিক ও মানবিক উন্নয়নে পরিষদ সক্রিয় ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক সুমন সরকার বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার, নবীন শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।”

উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...