বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) দুপুরে কুয়াকাটা কেরানীপাড়া গেস্টহাউসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী এবং মহিপুর থানা পুলিশ–এর একটি যৌথ দল অংশ নেয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন জুয়েলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...