বিজ্ঞাপন
মঙ্গলবার (০৪ মার্চ) উপজেলার মনোহরদী সরকারি হাসপাতালের সামনে অবস্থিত ভাই ভাই ফার্মেসী ও মক্কা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।
অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...