Logo Logo

ফরিদপুরে ফুটপাত ও বেইলি ব্রিজ হকার মুক্ত করার নির্দেশ দিলেন পুলিশ সুপার


Splash Image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত হকারমুক্ত রাখতে ফরিদপুর শহরে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন পুলিশ সুপার, ফরিদপুর।


বিজ্ঞাপন


বুধবার (০৪ মার্চ ২০২৬ খ্রি., ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) শহরের বিভিন্ন বাজার, শপিংমল, প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।

পরিদর্শনকালে তিনি ক্রেতাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, ব্যবসায়ীদের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম বজায় রাখা এবং শহরের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত রাখা, যানবাহনের সুশৃঙ্খল পার্কিং নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার বলেন, ফরিদপুরবাসী যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের কেনাকাটা সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ এবং ফরিদপুর কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...