বিজ্ঞাপন
সাবেক পৌর কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ এবং কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা অম্বিকাপুর এলাকায় একটি রেলওয়ে ব্রিজ নির্মাণ, পুরাতন ভূমি অফিস সংস্কার এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি চৌধুরী নায়াব ইউসুফ অম্বিকাপুরসহ ১০নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...