বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জহিরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সালিশের নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে জহিরুলের বিরুদ্ধে, যার প্রেক্ষিতে ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি করলে দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থান নেয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই বহিষ্কার আদেশ কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল বহন করবে না।
কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জহিরুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...