Logo Logo

সাত শতা‌ধিক শিক্ষার্থী নিয়ে বাকৃবি ছাত্রদলের গণ ইফতার


Splash Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির বর্তমান নেতৃত্বের সুস্থতা কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বমুহূর্তে দেশনেতা, শিক্ষক–শিক্ষার্থীদের সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুর ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের পর জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের কথা উল্লেখ করে তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুর ইসলাম তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে দেশে ফ্যাসিস্ট সরকার নেই, তাই শাখা ছাত্রশিবিরের উচিত তাদের পূর্ণাঙ্গ কমিটি ও হল কমিটির তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জমা দিয়ে জনসম্মুখে প্রকাশ করা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ইন্তেকালের পর থেকে তার রুহের মাগফিরাত কামনায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটির অঙ্গসংগঠনগুলো। বাকৃবির এই ইফতার মাহফিল সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...