বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) পরিচালিত এ অভিযানে একটি মাংসের দোকানে অস্বাস্থ্যকর ও পচা মাংস সংরক্ষণ করে বিক্রির প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। পরে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১” অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে কোটালীপাড়া থানা পুলিশ।
অভিযান শেষে জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জব্দকৃত পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ যেকোনো খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে কঠোর নজরদারি জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বাজারে খাদ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...