Logo Logo

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ফায়ার ফাইটারের


Splash Image

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত ফায়ার ফাইটার প্রান্ত মন্ডল (২৩) মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার পুনিল চন্দ মন্ডলের ছেলে। তিনি সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিনির্বাপক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার রাতে সেনবাগ ফায়ার সার্ভিসের সহকর্মী মো. সাব্বির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, প্রান্তর বাবা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বাবার চিকিৎসার জন্য মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচ দিনের ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে উজিরপুরের ইচলাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলে জানা গেছে।

সহকর্মীরা জানান, বাড়িতে যাওয়ার সময় ফেসবুকে নিজের মোটরসাইকেলের ছবি দিয়ে প্রান্ত লিখেছিলেন, “এবার গন্তব্য আমার পরিবার।” বাড়িতে তার অপেক্ষায় ছিলেন স্ত্রী, এক বছরের সন্তান মুগ্ধ এবং বাবা-মা। পরিবারের একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...