বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মৃত আবুল হোসেন সিকদারের পুত্র মোহাম্মদ আসাদুজ্জামান পারভেজের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ বসতঘরের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও একটি কাঠের টিনশেড ঘরে। এতে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাঁঠালিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় কাঁঠালিয়া থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করে।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল অদুদ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হলেও বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় ২ কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানসিকভাবে ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। নিঃস্ব হয়ে যাওয়া পরিবারটির সহায়তায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...