বিজ্ঞাপন
আবু বকর সিদ্দিক হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা গ্রামের মো. বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির ছেলে। সে কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগ থেকে অত্যন্ত অল্প সময়ে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করার গৌরব অর্জন করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিদ্দিকের পরিবারে আগে থেকেই ৬-৭ জন হাফেজ রয়েছেন। ছোটবেলা থেকেই কুরআনের প্রতি তার গভীর অনুরাগ দেখে তাকে হাফেজ বানানোর নিয়ত করেন তার বাবা-মা। সেই লক্ষ্যে ২০২৫ সালের শুরুতে তাকে মাদরাসায় ভর্তি করা হলে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে এই কৃতিত্ব দেখায়।
হাফেজ আবু বকর সিদ্দিক জানায়, মাদরাসার শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের অনুপ্রেরণায় সে নিয়মিত অনুশীলন করেছে। ভবিষ্যতে সে একজন বড় আলেম ও দেশবরেণ্য হাফেজ হয়ে দ্বীনের খেদমত করতে চায়।
ছেলের এমন সাফল্যে গর্বিত বাবা মো. বেলাল উদ্দিন বলেন, আল্লাহর রহমতে অত্যন্ত অল্প সময়ে সে পুরো কুরআন মুখস্থ করতে পেরেছে। একজন বাবা হিসেবে এটি আমার জন্য পরম প্রাপ্তি। আমি চাই আমার ছেলে ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে ইসলামের পথে কাজ করুক।
দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ মুনাওয়ার ও সহকারী মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম জানান, সিদ্দিক অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। তার এই সাফল্য অন্য শিশুদেরও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...