বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, বেশ কিছু মিষ্টির কারখানায় ‘আমিত্তি’ তৈরিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই অপরাধে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়া ‘ফুড কালার’ হিসেবে ক্ষতিকর কাপড়ের রং বিক্রির দায়ে দুই মুদি দোকানিকেও দণ্ডিত করা হয়। এই চার ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একই সময়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে নজরদারি চালায় ভ্রাম্যমাণ আদালত। ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ ছাড়া মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা এবং বাইকে তিনজন আরোহী বহনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাজার ও সড়কে প্রশাসনের এই নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক ব্যবস্থাপনায় দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...