তেহরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এঙ্গেলাব স্কয়ারে ধ্বংসযজ্ঞের একটি দৃশ্য। বুধবার তোলা ছবি
বিজ্ঞাপন
গত শনিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী অভিযানে এখন পর্যন্ত ১,০৪৫ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুরো দেশ এখন চতুর্মুখী হামলার শিকার। অন্তত ৩০০ শিশু ও কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আহতের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস-এর (IRGC) আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের কার্যালয়গুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নির্বিচার এই হামলায় অসংখ্য আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকস্মিক এই হামলার জবাবে ইরানও তীব্র পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। তেহরান থেকে জানানো হয়েছে, তারা মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে।
মধ্যপ্রাচ্যের উদ্ভূত এই যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলার ফলে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...