Logo Logo

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন


Splash Image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়ে মোট সাত দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত সাধারণ মানুষের ঈদ যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে। মাঝখানে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটি থাকায় এই সুযোগ তৈরি হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই সম্ভাব্য তারিখ ধরে সরকার আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল। এখন ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন।

এর সঙ্গে শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা সাত দিন কর্মস্থল থেকে দূরে থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন তারা। সরকারের এই সিদ্ধান্তে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ কিছুটা কমবে এবং যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...