বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলায় বেরোবির তৎকালীন উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে আসামিদের মধ্যে এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতাসহ ছয়জন গ্রেপ্তার রয়েছেন। পলাতক থাকা অন্য আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য ইতিপূর্বে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল।
আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার আদ্যোপান্ত তুলে ধরে ১৬ জুলাইয়ের সিসিটিভি ফুটেজ প্রদর্শন করা হয়। ভিডিও ফুটেজে আসামিদের অবস্থান ও কর্মকাণ্ড শনাক্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত ২৭ জানুয়ারি মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত রায় প্রদানের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ বিচার বিশ্লেষণের পর ট্রাইব্যুনাল রায়ের জন্য এই তারিখ নির্ধারণ করলেন। সারা দেশ এখন এই রায়ের দিকে তাকিয়ে আছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...