বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম চুরির এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে অবস্থিত এই দোকানটিতে বুধবার রাতের কোনো এক সময়ে চুরির ঘটনাটি ঘটে। আজ সকালে মালিকপক্ষ দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে।
ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে দোকান থেকে ১০০ ভরি স্বর্ণ ও ১৫০ ভরি রুপার গয়না খোয়া গেছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থল থেকে এখনো কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে আশপাশের এলাকার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ টিম কাজ শুরু করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...