ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, জামায়াতে ইসলামীর ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।
কূটনৈতিক এই সাক্ষাৎকারের মাধ্যমে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...