Logo Logo

নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম


Splash Image

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফলভাবে নিজেদের তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।


বিজ্ঞাপন


উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে ‘চো হিওন’। প্রায় ৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটি উত্তর কোরিয়ার নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে।

গত বুধবার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে এই ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি দেশটির নাম্পো শিপইয়ার্ড থেকে তার উদ্বোধনী যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন সশরীরে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

জাহাজটির যাত্রা শুরুর প্রাক্কালে এক সংক্ষিপ্ত ভাষণে কিম জং উন বলেন, “আমাদের নৌবাহিনী শিগগিরই পানির নিচে এবং ওপর থেকে সমানতালে আঘাত করার সক্ষমতা অর্জন করবে। নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা আমাদের লক্ষ্য অনুযায়ী অনেকদূর অগ্রসর হয়েছে।”

তিনি আরও দাবি করেন, নৌ প্রতিরক্ষায় সাম্প্রতিক এই সাফল্য দেশটির সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় আমূল পরিবর্তন এনেছে। কিম জং উনের মতে, এই অর্জন গত ৫০ বছরেও সম্ভব হয়নি, যা এখন উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

সূত্র : আলজাজিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...