বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উত্তর হাজরা বাড়ি মন্দির চত্ত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি একটি মাদকমুক্ত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটি নিশ্চিত করা হবে। যেকোনো প্রয়োজনে ডাকামাত্রই তিনি জনগণের পাশে ছুটে আসবেন বলে আশ্বস্ত করেন।
এলাকার উন্নয়নের পরিকল্পনা নিয়ে এস এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পর্যায়ক্রমে এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। এ ক্ষেত্রে তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সরকারি সুবিধা বা ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়ে তিনি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, দেশের প্রতিটি পরিবার পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পাবে। এই কার্ড পেতে কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কার্ডের বিনিময়ে টাকা দাবি করে, তবে সরাসরি তাকে জানানোর অনুরোধ করেন তিনি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...