বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’র বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের কৌশলগত জলসীমায় সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাংকার লক্ষ্য করে এই হামলা পরিচালনা করেছে। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে যুদ্ধ পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ট্যাংকারটির বর্তমান অবস্থান সম্পর্কে ইরনা বা আইআরজিসি’র পক্ষ থেকে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি ওয়াশিংটনের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সামরিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন জাহাজে ইরানের এই সরাসরি হামলা পারস্য উপসাগরের নৌ-নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিশ্ব সম্প্রদায় এখন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে যাতে এই ঘটনা নতুন কোনো নৌ-যুদ্ধে রূপ না নেয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...