বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সঙ্গে পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আসন্ন ঈদে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, সড়ক নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত পরিবহন ও জ্বালানি ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং জনস্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...