বিজ্ঞাপন
মধুখালী থানার এসআই তন্ময় মন্ডলের নেতৃত্বে নিউ মার্কেটের বিপরীত পাশের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ইমদাদুল মল্লিক (৪৩) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মাদক মাপার ডিজিটাল পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ক্রয়ের সময় আরও দুই মাদকসেবীকে আটক করে পুলিশ। উল্লেখ্য, ইমদাদুলের বিরুদ্ধে থানায় আগেরও ৬টি মাদক মামলা রয়েছে।
অন্য এক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুষ্প রাণী রায় (৫৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত পুষ্প রাণীকে বৃহস্পতিবার (৫ মার্চ) ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছি। মাদক, চুরি বা ছিনতাই—অপরাধ যেটাই হোক, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...