বিজ্ঞাপন
শুক্রবার (৬ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামীসহ নারী উদ্যোক্তা ও পাটচাষিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পরিবেশ রক্ষায় পাটের গুরুত্ব তুলে ধরে পাটচাষ বৃদ্ধি এবং পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...