Logo Logo

চাটখিলে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না : ব্যারিস্টার খোকন


Splash Image

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চাটখিল এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনস্বার্থে এসব অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ মার্চ) বিকেলে চাটখিল উপজেলার পরানপুর-কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলবাজকে গ্রেপ্তার করে, তবে তাদের জন্য কোনো সুপারিশ বা তদবির করা যাবে না। কেউ যদি অপরাধীদের পক্ষে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি তাকে জানানোর জন্য তিনি আহ্বান জানান।

তিনি আরও সতর্ক করে দেন যে, মাদক কারবারি বা দখলবাজদের মদতদাতার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে লিপ্ত না হতে তিনি নেতাকর্মীদের পরামর্শ দেন।

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু লোক বিএনপি পরিচয়ে জামায়াতের পক্ষে কাজ করে দলকে পরাজিত করার চেষ্টা করেছে। ভবিষ্যতে দল পুনর্গঠনের ক্ষেত্রে কোনো ‘পকেট কমিটি’ বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। ত্যাগী ও যোগ্যদের মাধ্যমেই আগামী দিনের কমিটি গঠিত হবে।

মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ চৌধুরী, আনিস আহমেদ হানিফ এবং জেলা ছাত্রদলের সাবেক নেতা সিরাজুল ইসলাম হাসান।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...