Logo Logo

কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা


Splash Image

কুয়াকাটায় পবিত্র কোরআনের হাফেজদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে 'কুয়াকাটা উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬'।


বিজ্ঞাপন


শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়।

কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপকূলীয় অঞ্চলের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। হাফেজদের মেধা ও তিলাওয়াতের মান যাচাইয়ে এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক মোঃ ইয়াছিন সাদিক। তিনি তার বক্তব্যে কোরআনের হাফেজদের সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি মোঃ ফজলুল হক খান, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌরসভার সাবেক সভাপতি মাওলানা মোঃ মাইনুল ইসলাম মান্নান এবং কুয়াকাটা খান প্যালেসের এমডি ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপক মোঃ রাসেল খান।

এছাড়াও সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক হোসাইন আমিরসহ স্থানীয় সাংবাদিক রাসেল শেখ, জনী আলমগীর, জাকারিয়া জাহিদ, শাহাবুদ্দিন শিহাব, ইব্রাহিম ওহিদ এবং জাহিদুল ইসলাম অতিথির আসন অলঙ্কৃত করেন। বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিযোগিতায় বিচারকের গুরুদায়িত্ব পালন করেন চরচাপলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়াদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...