বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিজ পারিবারিক কবরস্থানে মরহুমার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হচ্ছে।
রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান।
এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও এই শোক সংবাদে শোকাহত। নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ ও এডভোকেট আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...