বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নছিমনে থাকা আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামিম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নছিমনটি গোপালগঞ্জ থেকে ছেড়ে এসে কংশুর বাসস্ট্যান্ডের মসজিদ মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক বিপ্লবের মৃত্যু হয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...