বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অভিযান পরিচালিত হয়।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে চাটখিল পৌর বাজারে অবস্থিত তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং নিয়মবহির্ভূত কর্মকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই দুই ফিলিং স্টেশনে প্রয়োজনীয় দলিলাদির ঘাটতি ও কৃত্রিমভাবে তেল সংকট তৈরির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...