বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূঁইয়া বাজার সংলগ্ন নদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় স্থানীয় প্রশাসনের সহায়তায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও গতিপথ পরিবর্তনের পাশাপাশি তীরবর্তী কৃষি জমি ও বসতভিটা ভয়াবহ ভাঙন ঝুঁকিতে পড়ছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লেবুতলা ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ৪টি ট্রলি এবং ৫টি ব্যাটারি জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, জনস্বার্থে এবং নদীর পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...