বিজ্ঞাপন
আজ শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিহান মন্ডল ওই গ্রামের নির্মল মন্ডলের ছেলে। অকাল এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বিহানকে হঠাৎ বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে শিশুর পায়ের স্যান্ডেল ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে বিহানকে উদ্ধার করা হয়।
বিহানের কাকী নয়ন মন্ডল জানান, উদ্ধারের পরপরই তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...