বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজার এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলিপুরী ডোবা নামক একটি জলমহালের মালিকানা ও মাছ ধরা নিয়ে ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া এবং শিশির নূরের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে ওই ডোবা থেকে সেচের মাধ্যমে মাছ আহরণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দিগিবিদিক ছোটাছুটি শুরু করেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা এই জলমহাল বিরোধ নিরসনে প্রশাসন কার্যকর ভূমিকা না রাখলে ভবিষ্যতে আবারও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...